1 Answers
উদ্দীপকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে আধিপত্য বিস্তারের কথা বলা হয়েছে।
ভারতবর্ষে বাণিজ্য বৃদ্ধির পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৮৬ সালে রাজ্য স্থাপন ও শাসনের স্বপ্ন দেখতে শুরু করল। ১৭০০ সালে বাংলায় ইংরেজ বাণিজ্যকুঠিগুলো একত্রিত করে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়, যার সদর দপ্তর স্থাপিত হয় ফোর্ট উইলিয়াম দুর্গে এবং চার্লস আয়ার-এর প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন। ইংরেজরা ইতোমধ্যে বাংলা ও ভারতের বিভিন্ন অঞ্চলে অন্যান্য ইউরোপীয় জাতিকে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেয়। ১৬৯০ সালে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাণিজ্য করার যে অনুমতি পেয়েছিল ১৭১৭ সালে মুঘল সম্রাট সেই তিন হাজার টাকা উঠিয়ে দিয়ে বাংলা, বোম্বাই ও মাদ্রাজে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদান করে। ভারতীয় শাসকদের অদূরদর্শিতার সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্য স্থাপন করে।
উদ্দীপকে যে ইউরোপীয় কোম্পানির ভারতবর্ষে আধিপত্য বিস্তারের কথা বলা হয়েছে তা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই প্রতিচ্ছবি।