1 Answers
উদ্দীপকে রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে।
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের প্রতিটি মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় ২০০টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার এবং সার্বভৌমত্ব। অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্র চারটি উপাদানের ভিত্তিতে গঠিত। যথা- (১) জনসমষ্টি (২) নির্দিষ্ট ভূ-খণ্ড, (৩) সরকার ও (৪) সার্বভৌমত্ব।
রাষ্ট্র কখন ও কীভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে না বলতে পারলেও অতীত ইতিহাস এবং রাজনৈতিক ঘটনাপ্রবাহ পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রবিজ্ঞানীরা কতগুলো মতবাদ প্রদান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১. ঐশী মতবাদ, ২. বল বা শক্তি প্রয়োেগ মতবাদ, ৩. সামাজিক চুক্তি মতবাদ ও ৪. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
উদ্দীপকে দেখা যায়, দুই বন্ধু সিয়াম ও রাহাত অবসর সময়ে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করছিল, যা চারটি উপাদানের সমন্বয়ে গঠিত। রাহাত এটাও বলল যে, দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে এ সংগঠনটি গড়ে উঠেছে। তাদের এ আলোচনা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রকেই নির্দেশ করে।