1 Answers

উদ্দীপকে পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যপুস্তকটির কথা বলা হয়েছে।
পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স (Civics)। সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস (Civis) এবং সিভিটাস (Civitas) থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক (Citizen) আর সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র (City state)। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ঐ সময় গ্রিসে ছোট ছোট অঞ্চলকে নিয়ে গড়ে ওঠে নগররাষ্ট্র। যারা নগররাষ্ট্রের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করত শুধু তাদের নাগরিক বলা হতো। অতীতে নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনাই ছিল পৌরনীতির বিষয়বস্তু। বর্তমানে নাগরিকের ধারণার অনেক পরিবর্তন ঘটেছে। প্রাচীনকালের নগররাষ্ট্রের জায়গায় বৃহৎ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন রাষ্ট্রের সবাই নাগরিক। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে যুক্ত সবাই 'পৌরনীতি ও নাগরিকতা'র বিষয়বস্তু। এসব বিষয়ের মধ্যে আছে নাগরিকের অধিকার ও কর্তব্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবিধান, পরিবার প্রভৃতি। আর পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি অধ্যয়নের মাধ্যমে নাগরিকদের মধ্যে উপরে আলোচিত বিষয়বস্তু সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়।

উদ্দীপকে দেখা যায়, নবম শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী হাবিবের একটি পাঠ্যপুস্তকে মানুষের আচরণ, দায়িত্ব ও কর্তব্য, অধিকার, রাষ্ট্র, সংবিধান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়টি অধ্যয়ন করে তার মধ্যে নাগরিকের সচেতনতা জেগে ওঠে। ঐ পাঠ্যপুস্তকটি হলো পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পুস্তক, যাতে এ সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করা হয়। এর ফলে নাগরিকদের মধ্যে নিজের আচরণ, দায়িত্ব ও কর্তব্য, অধিকার, রাষ্ট্র ও সংবিধান ইত্যাদি বিষয়ে সচেতনতা জাগ্রত হয়।

4 views

Related Questions