উদ্দীপকে উল্লিখিত রাকিব সাহেব কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত রাকিব সাহেব কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত আছেন।
কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক। এসবই কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক। সরকারের প্রতিনিধি হিসেবে এ ব্যাংক বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা আদায় এবং বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ করে। বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবেও কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকের জনার রাকিব দেশে একটি বৃহৎ শিল্প স্থাপনে তার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি হিসেবে আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন, যা কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকের রাকিব সাহেব কেন্দ্রীয় ব্যাংকেই কর্মরত আছেন।