1 Answers
শংকর বাবু বাণিজ্যিক ব্যাংক নামক আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখেন।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যের পরিমাণযোগ্য বা সেবা লেনদেন করে থাকে, এ রকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংককেই বুঝি। যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহকদেরকে ধার দিয়ে থাকে। আবার জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে তার বিনিময়ে তাদেরকে উচ্চ হারে সুদ প্রদান করে।
উদ্দীপকের শংকর বাবু তার পেনশনের টাকা বাণিজ্যিক ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখেন এবং এই আমানত থেকে প্রাপ্ত সুদের টাকা দিয়ে তিনি তার প্রয়োজন মেটান। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যা অর্থের লেনদেন ও আদান-প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। তাই নিশ্চিতভাবে বলা যায়, শংকর বাবু বাণিজ্যিক ব্যাংকে তার টাকা জমা রেখেছিলেন।