1 Answers

উদ্দীপকে সবেদকে যে আর্থিক প্রতিষ্ঠানে যাওয়ার পরামর্শ দেওয়া হলো সেটি হলো গ্রামীণ ব্যাংক ।

গ্রামীণ ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এটি পল্লির ভূমিহীন নারী ও পুরুষদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। ক্ষুদ্রঋণ প্রদানকারী ব্যাংক হিসেবেও এটি পরিচিত। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে। গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়েই এ ব্যাংকের অগ্রযাত্রা। এ ব্যাংক গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। উদ্দীপকে ভূমিহীন সবেদ তার ভাইপোর প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে চাইলে ভাইপো তাকে একটা বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানে যেতে বলেন যা জামানত ছাড়া ঋণ প্রদান করে। এ জামানত ছাড়া ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হলো গ্রামীণ ব্যাংক।

অতএব বলা যায়, সবেদকে গ্রামীণ ব্যাংকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

4 views

Related Questions