উদ্দীপকে উল্লিখিত প্রতীক ও তার বন্ধু কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় কর্মরত? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের প্রতীক ও তার বন্ধু সিয়াম মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কর্মরত আছে।
মিশ্র অর্থব্যবস্থা এমন এক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সরকারি ও বেসরকারি উভয় খাতের উপস্থিতি বিদ্যমান। এরূপ ব্যবস্থায় জনগুরুত্বপূর্ণ ও রাষ্ট্রীয় নিরাপত্তামূলক বিষয় ছাড়া বাকি সবক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের সুযোগ বিদ্যমান। দাম নির্ধারিত হয় প্রতিযোগিতা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে। উদ্যোক্তা ও ভোগকারীরা এখানে স্বাধীন। তবে সরকার প্রয়োজন মনে করলে বাজারের নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। উদ্দীপকের পদ্ধতিটি এরূপ একটি ব্যবস্থা। কেননা এখানে প্রতীক সরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। আর সিয়াম রেসরকারি হাসপাতালে কাজ করছে। সিয়াম সরকারি হাসপাতালে চাকরি না পেয়েই বেসরকারি চাকরি করছে। অর্থাৎ এখানে সরকারি ও বেসরকারি উভয় খাত বিদ্যমান। ভোক্তার স্বাধীনতাও আছে। তাই এটি একটি মিশ্র অর্থব্যবস্থা।