1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'X' দেশটি উন্নয়নের মাত্রার ভিত্তিতে একটি উন্নত দেশ।

অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এ উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে উন্নত দেশ বলা হয়। উন্নত দেশগুলোর জনগণের মাথাপিছু আয় উচ্চ। ফলে এসব দেশে মানুষের জীবনযাত্রার মানও অত্যন্ত উন্নত। এসব দেশে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত। শিল্পখাত সম্প্রসারিত, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত ও আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল। এসব দেশের কৃষি ব্যবস্থা উন্নত ও অধিক উৎপাদনশীল হলেও তা অর্থনীতির অপ্রধান খাত। তাছাড়া জনগণের মাথাপিছু আয় উচ্চ হওয়ায় উচ্চ সঞ্চয় ও অধিক 8 বিনিয়োগ হার লক্ষ করা যায়। উদ্দীপকে 'X' নামক দেশে কৃষি হলো অপ্রধান খাত এবং সঞ্চয় ও বিনিয়োগের হার উচ্চ যা উন্নত দেশের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। 

উদ্দীপকে উল্লিখিত 'X' রাষ্ট্রেও উন্নত দেশের ন্যায় বৈশিষ্ট্য বিদ্যমান। সুতরাং উন্নয়নের মাত্রার ভিত্তিতে 'X' একটি উন্নত দেশ। 

5 views

Related Questions