1 Answers

দৃশ্যপট-১ এ বর্ণিত দেশটি অর্থনৈতিক উন্নয়নের মাত্রার ভিত্তিতে একটি অনুন্নত দেশ।

অনুন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য বা লক্ষণ হলো উন্নত দেশের তুলনায় জনগণের অত্যন্ত কম মাথাপিছু আয় এবং জীবনযাত্রার নিম্নমান। জনগণের বৃহত্তর অংশেরই মৌলিক চাহিদাসমূহ, যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা ইত্যাদি পূরণ করার সামর্থ্য থাকে না। অনুন্নত দেশের জনগণের বৃহদংশ খাদ্য, জীবিকা ও অন্যান্য প্রয়োজন পূরণের জন্য কৃষির ওপর নির্ভরশীল। কৃষি জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত। উদ্দীপকে M দেশের অধিকাংশ লোক কৃষির ওপর নির্ভরশীল এবং উক্ত দেশে কাজের ক্ষেত্রে কিছু করা বা ঝুঁকি নেওয়ার মানসিকতা কম এসবই অনুন্নত দেশের সাথে সাদৃশ্যপূর্ণ। এ ধরনের দেশের আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্যে সবসময়ই ঘাটতি থাকে। তাছাড়া অনুন্নত দেশের জনগণের উদ্যোগ ও ঝুঁকি গ্রহণের মানসিকতার যথেষ্ট অভাব দেখা যায়। ফলে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয় না এবং অনুন্নয়ন দীর্ঘমেয়াদি হয়। এছাড়াও মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার, অনুন্নত শিল্পখাত, অদক্ষ জনশক্তি, দুর্বল আর্থসামাজিক অবকাঠামো প্রভৃতি বৈশিষ্ট্য অনুন্নত দেশসমূহে বিরাজমান থাকে। অতএব নিশ্চিতভাবে বলা যায়, 'M' দেশটি একটি অনুন্নত দেশ।

6 views

Related Questions