1 Answers
উন্নয়নের মাত্রার ভিত্তিতে বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ।
বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেশি নয়, আবার খুব কমও নয়। বাংলাদেশের অর্থনীতি স্থবির বা স্থিতিশীল নয়। বাংলাদেশের মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনগণের জীবনযাত্রার মান বাড়ছে। অর্থনৈতিক সূচকসমূহ ক্রমশ ঊর্ধ্বমুখী। বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি পাচ্ছে। কৃষির ওপর নির্ভরশীলতা কমছে, শিল্পখাতের প্রবৃদ্ধি হচ্ছে। জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, বৈদেশিক সাহায্যনির্ভরতা ক্রমশ কমছে। এছাড়াও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে এবং বিদ্যুৎ ও অন্যান্য খাতের উন্নয়ন হচ্ছে।
এসব বিষয় বিবেচনা করলে বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নশীল দেশ বলা যায়।
5 views
Answered