1 Answers

উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে বাংলাদেশ উন্নয়নের মাত্রায় নিম্নমধ্যম আয়ের দেশ।

বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্যপর্যায়ের দেশগুলোকে উন্নয়নশীল দেশ বলা হয়। এসব দেশে মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশসমূহের তুলনায় অনেক কম। তবে অনুন্নত দেশসমূহের সাথে এ দেশগুলোর পার্থক্য হচ্ছে, এসব দেশ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে ব্যবহার করে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে। পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির আওতায় এসর দেশ আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন ও দেশের দ্রুত শিল্পায়ন করার প্রচেষ্টা নেয়। ফলে পুঁজি গঠন ও বিনিয়োগের হার বৃদ্ধি ঘটে, যা সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে। উদ্দীপকের ঘটনা ২ তে বিশ্বব্যাংক, বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে। বিশ্ব বিশ্বব্যাংকের মতে নিম্নমধ্যম আয়ের দেশের মাথাপিছু আয় ১০০৬-৩৯৭৫ ডলার। উদ্দীপকের ঘটনা-১ তে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা থেকে প্রমাণিত হয় বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশ। আর নিম্নমধ্যম আয়ের দেশ উন্নয়নশীল দেশের পর্যায়ভুক্ত। সে অর্থে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

6 views

Related Questions