1 Answers
সাদিক ইসলামের জীবন বিমা করা তার সচেতন মন-মানসিকতার পরিচয় দেয় বলে আমি মনে করি।
মানুষের জীবন সব সময় অনিশ্চিত। এ অনিশ্চয়তা দূর করতে জীবন বিমা করা হয়। এটি ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।
উদ্দীপকের সাদিক ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মৃত্যুর আশঙ্কা করে তিনি জীবন বিমা করেন। যদি তার মৃত্যু হয় তাহলে বিমা কোম্পানি তার মনোনীত ব্যক্তিকে আর্থিক সহায়তা দেবে। মৃত্যু না হলেও নির্দিষ্ট সময় শেষে অর্থ ফেরত পাওয়া যাবে।
বিমাকৃত অর্থ সাদিক ইসলামের পরিবারকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করবে। তার মৃত্যুর পর সংসার চালানোর জন্য তার বিমার অর্থ সহায়ক হবে। এছাড়া, জীবন বিমা মানুষের মধ্যে সঞ্চয়ের আগ্রহ তৈরি করে। এর অর্থ নিশ্চিতভাবে পাওয়া যায় বলে সাদিক ইসলামের পরিবারের মতো অসংখ্য পরিবার জীবন বিমা করে। সুতরাং, সাদিক ইসলামের জীবন বিমা করার বিষয়টি তার পরিবারের প্রতি সচেতনতাকেই প্রকাশ করে।