1 Answers
উদ্দীপকের সাদিক ইসলাম জীবন বিমা পলিসি করেন।
মানুষের জীবনের ঝুঁকির বিপক্ষে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এ বিমা করা হয়। এখানে বিমাগ্রহীতা জীবনের ঝুঁকির বিনিময়ে বিমাকারীকে প্রিমিয়াম দেন। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে বিমাগ্রহীতার জীবনের কোনো ক্ষতি হলে বা মারা গেলে বিমাকারী উত্তরাধিকারীকে আর্থিক সুবিধা দেয়। আর বিমাগ্রহীতা মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে অর্থ ফেরত পাওয়া যায়।
উদ্দীপকের সাদিক ইসলাম একজন ম্যাকানিক্যাল ফোরম্যান। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পেশাটি অনেক ঝুঁকিপূর্ণ। মৃত্যুর কথা চিন্তা করে তিনি ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে একটি বিমা করেন। তিনি যদি কোনো দুর্ঘটনায় আহত বা নিহত হন তাহলে বিমা কোম্পানি তাকে বা তার মনোনীত ব্যক্তিকে অর্থ প্রদান করবে। মৃত্যু না হলেও নির্দিষ্ট সময় শেষে আর্থিক সহায়তা পাওয়া যাবে। এটি সাদিক ইসলামের পরিবারকে আর্থিক নিশ্চয়তা দেবে। এসব বৈশিষ্ট্য জীবন বিমার সাথে সম্পর্কিত। তাই বলা যায়, সাদিক ইসলাম জীবন বিমা চুক্তি করেছেন।