1 Answers

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্গত।
এ ব্যবসায় রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও সম্পদের সুষম বণ্টনে এ ব্যবসায় কাজ করে। এর মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন। এরূপ উদ্দেশ্যে সরকারি মালিকানায় গঠিত একটি প্রতিষ্ঠান হলো ডাক বিভাগ। এর মাধ্যমে ডাক সংশ্লিষ্ট পণ্য বা সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের অধীন ডাক বিভাগের একটি ডিজিটাল আর্থিক 'সেবা হলো 'নগদ'। এর মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া হয়। এক্ষেত্রে গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করে অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর ও বিল পরিশোধসহ বিভিন্ন আর্থিক লেনদেন কম খরচে করতে পারে। ফলে তারা উপকৃত হয়। এ 'নগদ' সেবার মূল উদ্দেশ্য গ্রাহকদের কল্যাণে কাজ করা। এতে যে মুনাফা হয় তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ অর্থ আবার জনকল্যাণেই ব্যবহৃত হয়। এভাবে উক্ত ডাক বিভাগের ওপর সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ বজায় থাকে। তাই এসব বৈশিষ্ট্য রাষ্ট্রীয় ব্যবসায়ের সাথে সংগতিপূর্ণ। সুতরাং, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবাকে রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্ভুক্ত বলা যায়।

4 views

Related Questions