1 Answers
উদ্দীপকের জনাব জসীমের প্রথম ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়।
এ ব্যবসায় একক ব্যক্তির মালিকানায় এবং তার লাভের উদ্দেশ্যে পরিচালিত হয়। এ ব্যবসায়ে মালিক নিজেই মূলধন সরবরাহ করেন। এক্ষেত্রে ব্যবসায়ের সব ঝুঁকি মালিককে বহন করতে হয়।
উদ্দীপকের জনাব জসীম স্বল্প পুঁজি নিয়ে একটি মুদি দোকান শুরু করেন। এটি একমালিকানা ব্যবসায়ের একটি উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে ব্যবসায়ের সব ঝুঁকি জনাব জসীমকে বহন করতে হয়। এ ব্যবসায়ের সম্পূর্ণ দায়-দায়িত্বও তার। তার দায় অসীম এবং ব্যবসায়ের স্থায়িত্ব তার ইচ্ছার ওপর নির্ভরশীল। জনাব জসীম নিজেই ব্যবসায় পরিচালনা করেন। আবার, তিনিই লাভ-ক্ষতির অধিকারী হন।' এসব বৈশিষ্ট্য একালিকানা ব্যবসায়ের সাথে মিলে যায়। সুতরাং, জনাব জসীম একমালিকানা ব্যবসায় গড়ে তুলেছেন।