1 Answers
উদ্দীপকের জনাব জসীমের ব্যবসায় সম্প্রসারণের জন্য অংশীদারি ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে এ ব্যবসায় গঠন করে। চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারগণ লাভ-ক্ষতি নিজেদের মধ্যে ভাগ করে।
উদ্দীপকের জনাব জসীম প্রথমে মুদি দোকান শুরু করেন। এটি একমালিকানা ব্যবসায়ের অন্তর্ভুক্ত। তার ব্যবসায় অনেক ছোট এবং পুঁজি অনেক কম। তাই তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করেন। তিনি তার বন্ধুকে ব্যবসায়ের অংশীদার করেন। ফলে তার ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ে পরিণত হয়।
ব্যবসায় সম্প্রসারণের ফলে জনাব জসীম বেশি মূলধন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, ব্যবসায়ের ঝুঁকি তিনি তার বন্ধু ও নিজের মধ্যে ভাগ করে নিবেন। আবার, দলবদ্ধ প্রচেষ্টা ও যৌথ সিদ্ধান্ত তাদের ব্যবসায়ে দক্ষ পরিচালনা নিশ্চিত করবে। এতে তাদের ব্যবসায়ে মুনাফা অর্জনের সম্ভাবনা বাড়বে। তাই বলা যায়, জনাব জসীমের ব্যবসায় সম্প্রসারণের জন্য নেওয়া পদক্ষেপটি যথার্থ হয়েছে।