1 Answers
সুনামগঞ্জের কৃষক জনাব রহিম হাওর অঞ্চলের বন্যায় ফসলকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করে। যার ফলে সকল চাষির ধান জলাবদ্ধতার কারণে মারা গেলেও তার ধান ক্ষেতের কোনো ক্ষতি হয়নি।
আমাদের দেশে প্রতি বছর প্রায় ২৫% জমি বন্যার কারণে বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার তীব্রতা, স্থায়িত্ব ও ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। জনাব রহিমের সুনামগঞ্জ এলাকা প্রতিবছর বোরো মৌসুমে বন্যার শিকার হয়। এ সময় এসব অঞ্চলের হাজার হাজার একর জমির পাকা বোরো ধান কর্তনের আগেই ঢল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য এ সময় জনাব রহিম খাপ খাওয়ানোর কৌশল হিসেবে ঢল বন্যাপ্রবণ এলাকায় প্রচলিত ফসলের জাতের চেয়ে আগাম পাকে এমন জাতের ফসল হিসেবে ব্রি ধান ২৮ ও ৪৫ চাষ করে। কৃষক রহিমের এ কৌশলের ফলে সে যথাসময়ে পাকা ধান ঘরে তুলতে সক্ষম হয় এবং অর্থনৈতিকভাবে লাভবান হয়।
অতএব বলা যায় যে, বাংলাদেশের হাওর অঞ্চলের বন্যায় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য জনাব রহিমের গৃহীত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ও যুক্তিযুক্ত ছিল।