1 Answers

উদ্দীপকের সাজেদুল ইসলামের মাছের খামারের সফলতার পেছনে 'অর্জিত শিক্ষা' এবং 'প্রশিক্ষিত শ্রমিক' এ দুটি বিষয় কাজ করেছে।
কোনো পেশায় সফলতা লাভের ক্ষেত্রে শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। আবার, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী ছাড়া সঠিকভাবে ব্যবসায় পরিচালনা করা সম্ভব হয় না।
উদ্দীপকের সাজেদুল ইসলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। সে নিজ গ্রামে কয়েকটি পুকুরে মাছ চাষ শুরু করে। গ্রামের আরও কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে সে মাছের খামারে নিয়োগ দেয়। ফলে প্রশিক্ষিত কর্মীরা দক্ষতার সাথে মাছ চাষে সাজেদুল ইসলামকে সাহায্য করতে পারে। প্রশিক্ষিত বলে তারা ভুল-ত্রুটি কম করে। আবার, সাজেদুল ইসলামের মাছ চাষ বিষয়ে শিক্ষা ও জ্ঞান থাকায় ব্যবসায় পরিচালনায় কোনো অসুবিধা হয় না। তাই বলা যায়, সাজেদুল ইসলামের শিক্ষা ও 'প্রশিক্ষিত শ্রমিক' তার খামারের কাজে সফলতা অর্জনে ভূমিকা রেখেছে।

4 views

Related Questions