1 Answers
মি. অজয় নাথের দোকান বন্ধ হওয়ার পেছনে তার অনৈতিক কার্যকলাপ দায়ী।
ব্যবসায়ের যেসব কাজের জন্য সমাজের মানুষের ক্ষতি হয় সেগুলো হলো অনৈতিক কার্যকলাপ। ওজনে কম দেওয়া, মূল্য বেশি রাখা, ফরমালিনযুক্ত পণ্য বিক্রি করা, নিম্নমানের পণ্য বিক্রি করা প্রভৃতি ব্যবসায়ের অনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত।
উদ্দীপকের অজয় নাথ একজন মাছ বিক্রেতা। তিনি ফরমালিন মিশিয়ে মাছ বিক্রি করেন। এজন্য তাকে ৫০,০০০ টাকা জরিমানা এবং এক মাসের জন্য দোকান বন্ধ করে দেওয়া হয়। কারণ ফরমালিনযুক্ত মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফরমালিন মানুষের দেহে ধীরে ধীরে বিষক্রিয়ার সৃষ্টি করে। আর এ অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তিস্বরূপ মি. অজয় নাথকে দোকান বন্ধ করতে হয়।
5 views
Answered