1 Answers

স্টেশনারি দোকান চালু করার লক্ষ্যে বিজ্ঞাপনের প্রচারপত্র মাধ্যমটি বেছে নেওয়া হয়েছে।

পণ্যসামগ্রীর গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য ও প্রাপ্তিস্থান উল্লেখ করে মুদ্রিত কাগজ হলো প্রচারপত্র। এর মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়। এ ধরনের প্রচারের মূল উদ্দেশ্য বিক্রি বাড়ানো। উদ্দীপকের ইফরান তার স্কুলের গেটে একজন লোককে কিছু কাগজ বিলি করতে দেখলো। সে তাকেও একটি কাগজ দিলো। কাগজটিতে লেখা ছিল তাদের বাজারে একটি স্টেশনারি দোকান খুলতে যাচ্ছে। সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব রকমের খাতাপত্রসহ অন্যান্য জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যাবে। এক্ষেত্রে স্টেশনারি দোকানটি তাদের দোকানের পরিচিতি, সেবার ধরন ও বিভিন্ন প্রকার পণ্যের নাম একটি মুদ্রিত কাগজে লিখে হকারদের মাধ্যমে জনসাধারণের কাছে বিলি করে। এতে ক্রেতারা পণ্যের উৎস এবং পণ্য সম্পর্কে জানতে পারে। ফলে বিক্রির পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়। এসব বৈশিষ্ট্য বিজ্ঞাপনের প্রচারপত্রের সাথে মিলে যায়। তাই বলা যায়, স্টেশনারি দোকান চালু করার লক্ষ্যে প্রচারপত্র মাধ্যমটি বেছে নেওয়া হয়েছে।

5 views

Related Questions