1 Answers
সিয়ামের ব্যবসায়টি প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছে।
এ পরিবেশের বিভিন্ন উপাদান (জলবায়ু, আবহাওয়া, খনিজসম্পদ প্রভৃতি) ব্যবসায় কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে পণ্য তৈরির কাঁচামাল পাওয়া সহজ হয়। তাই কম খরচে পণ্য উৎপাদন করা সম্ভব হয়।
উদ্দীপকের সিয়াম একটি নার্সারি ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠেন। হঠাৎ করে ঘূর্ণিঝড় 'আইলা'-এর কারণে তার নার্সারির চারাগাছ নষ্ট হয়। এতে তার ব্যবসায়ে বেশ ক্ষতি হয়। এমনকি তার ব্যবসায়টি বন্ধ হওয়ার উপক্রম হয়। এখানে সিয়ামের ব্যবসায়টি প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের দুর্যোগ (বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতি) প্রাকৃতিক পরিবেশের উপাদান। সুতরাং, প্রাকৃতিক পরিবেশ সিয়ামের নার্সারি ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।