ব্যবসায়ের কোন পরিবেশের সহায়তায় মিস জেবা পণ্য বিক্তি করতে সক্ষম হয়েছেন? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
মিস জেবা ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের সহায়তায় পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছেন।
প্রযুক্তি ও কারিগরি শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ- এসব নিয়ে একটি দেশের প্রযুক্তিগত পরিবেশ সৃষ্টি হয়। পণ্য উৎপাদন ও বিপণনে প্রযুক্তির প্রয়োজন হয়। এর সহায়তা নিয়ে ভোক্তার চাহিদা অনুযায়ী দ্রুত পণ্য সরবরাহ করা যায়। এতে একজন ব্যবসায়ী অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেন। ফলে ব্যবসায়ে সহজে সফলতা অর্জন করা যায়।
উদ্দীপকের মিস জেবা নিজস্ব দক্ষতায় বিভিন্ন অলংকার ও শৌখিন দ্রব্যাদি তৈরি করেন। তিনি তৈরি করা পণ্য পরবর্তীতে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। এজন্য তিনি কম্পিউটার, ইন্টারনেট ও নির্দিষ্ট ওয়েবসাইটের সাহায্য নেন। এক্ষেত্রে ক্রেতারা ইন্টারনেট ব্যবহার করে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রবেশ করে পণ্য কেনার অর্ডার দেন। এতে মিস জেবার পণ্য বিক্রির কাজ সহজ হয়। তাই বলা যায়, প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নের ফলে মিস জেবা বেশি পরিমাণে পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছেন।