1 Answers

সরকারি সমর্থনমূলক সহায়তার মাধ্যমে সজল হ্যাচারি ব্যবসায় শুরু করেছেন।

এ সহায়তার মাধ্যমে একজন উদ্যোক্তাকে আর্থিক ও অনার্থিক সেবার মাধ্যমে সমর্থন দেওয়া হয়। এরূপ সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদ ব্যবহার ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এতে পুঁজিরও সংস্থান করা হয়।

উদ্দীপকের সজল বিবিএ পাস করে সরকারি প্রতিষ্ঠান 'XL' থেকে স্বল্প সুদে ঋণ নেন। এ ঋণ দিয়ে তিনি হ্যাচারি ব্যবসায় শুরু করেন এবং দু বছর পর আরও ২টি হ্যাচারির মালিক হন। উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের জন্য একজন উদ্যোক্তার পর্যাপ্ত পুঁজির প্রয়োজন হয়। পুঁজির ঘাটতি হলে ব্যবসায় স্থাপন বা পরিচালনা সম্ভব নয়। পুঁজির সংস্থান এক ধরনের সমর্থনমূলক সহায়তা। অর্থাৎ 'XL'-এর সমর্থনমূলক সহায়তার কারণে সজল হ্যাচারি ব্যবসায় শুরু করতে পেরেছেন।

5 views

Related Questions