1 Answers

জনাব ফাহমিদুর রহমান ও তার বন্ধুদের ব্যবসায় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থসংস্থান প্রয়োজন।

ব্যবসায় স্থাপন এবং পরিচালনার জন্য অর্থের দরকার হয়। তাই সকল উদ্যোক্তার অর্থসংস্থানের প্রয়োজন হয়। ব্যবসায় স্থাপন, যন্ত্রপাতি কেনা ও যাবতীয় স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের সহায়তা নিতে হয়।

উদ্দীপকের জনাব ফাহমিদুর তার দুই বন্ধুকে নিয়ে সার কারখানা স্থাপন করতে চান। এজন্য জমি ও যন্ত্রপাতি কিনতে বেশ কিছু অর্থের প্রয়োজন। এ জমি কিংবা যন্ত্রপাতি দু'টোই স্থায়ী সম্পদ। এগুলো দীর্ঘসময় ধরে ব্যবসায়ের উৎপাদনমূলক কাজে ব্যবহৃত হবে। সাধারণত এ ধরনের স্থায়ী সম্পদ অর্জনে বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হয়। তাই তারা মূলধন সংকটে পড়ে। সুতরাং, তাদের দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন তৈরি হয়েছে।

5 views

Related Questions