1 Answers
উদ্দীপকের জামিল সাহেব তথ্য অধিকার আইনের সহায়তায় তার তথ্য পেলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সরকার ৫ এপ্রিল ২০০৯ তথ্য অধিকার আইন জারি করে। জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই আইন প্রণীত হয়। এ আইনের মাধ্যমেই প্রেক্ষাপট-১ এর জামিল সাহেব জমির খাজনা সম্পর্কে তথ্য জানতে পারেন। পৃথিবীর বহু রাষ্ট্রেই তথ্য অধিকার আইন রয়েছে। সাধারণভাবে বলা যায়, যেকোনো ধরনের রেকর্ডই তথ্য। তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক, বই, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগবহি, আদেশ-বিজ্ঞপ্তি, দলিল, নকল কপি, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিওভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো ইন্স্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে বোঝানো হয়েছে। বর্তমান তথ্য অধিকার আইনে 'তথ্য কমিশন' নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে। অতএব নিশ্চিতভাবেই বলা, যায়, জামিল সাহেব তথ্য অধিকার আইনের সহায়তায় তার তথ্য পান।