1 Answers

জনাব রহমানের ব্যবসায়টি উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের অন্তর্গত।

 এ শিল্পে জমি ও কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকার মধ্যে হয়। আর সদস্য সংখ্যা ২৫ থেকে ৯৯ জনের মধ্যে সীমাবদ্ধ থাকে।

উদ্দীপকের জনাব রহমান পটুয়াখালী জেলার কুয়াকাটায় 'রহমান সল্ট ইন্ডাস্ট্রিজ লি.' নামে একটি লবণ প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করেন। এখানে লবণ উৎপাদন করা হয় বলে এটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এটি স্থাপনে তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল ৩ কোটি টাকা। এ কারখানায় কর্মরত শ্রমিক সংখ্যা আছে ৪১ জন। মূলধন ও জনবলের সংখ্যা বিবেচনায় এর সাথে ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যের মিল আছে। সুতরাং, জনাব রহমানের ব্যবসায়কে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প বলা যায়।

6 views

Related Questions