1 Answers

জরিনার নকশিকাঁথা তৈরি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।

এ ধরনের শিল্প প্রতিষ্ঠায় পাঁচ লক্ষ টাকার কম মূলধন প্রয়োজন হয়। পরিবারের সদস্যসহ সর্বোচ্চ ১০ জন এতে কাজ করে থাকে। মূলত ব্যক্তিগত নৈপুণ্য, দক্ষতা, অভিজ্ঞতার ব্যবহার, স্বল্প মূলধন ও পারিবারিক সহযোগিতার ওপর ভিত্তি করে এ শিল্প গড়ে ওঠে।

উদ্দীপকে বলা হয়েছে, দরিদ্র পরিবারের মেয়ে জরিনার স্বামীর সামান্য আয়ে সংসার চালাতে কষ্ট হয়। এজন্য তিনি নিজেই বাড়িতে বসে নকশিকাঁথা তৈরি করে সেগুলো আড়ং-এ বিক্রি করেন। এ ধরনের কাজে তার পাঁচ লক্ষ টাকার কম মূলধন প্রয়োজন হয়েছে। আর, এ কাজে তার মেয়ে ও ননদ সাহায্য করে। এরা তার পরিবারেরই সদস্য। এছাড়া নকশিকাঁথা তৈরিতে ব্যক্তিগত নৈপুণ্যতা এবং দক্ষতা ব্যবহার করতে হয়। এ বৈশিষ্ট্যগুলো কুটির শিল্পের সাথে সম্পর্কিত। সুতরাং, জরিনার নকশিকাঁথা তৈরি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions