1 Answers

উদ্দীপকের 'চৌধুরী অ্যান্ড কোং'-এর ব্যবসায়িক কার্যাবলি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত। 

এ ব্যবসায়ে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া হয়। এ সেবার বিনিময়ে অর্থ উপার্জন করা যায়। এক্ষেত্রে সেবা দেখা বা স্পর্শ করা যায় না। কিন্তু তা মানুষের প্রয়োজন পূরণ করতে পারে। ক্লিনিক ব্যবসায়, আইন ব্যবসায়, হিসাব বৃত্তি প্রভৃতি প্রত্যক্ষ সেবার উদাহরণ। উদ্দীপকের জনাব আরমান চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করেন। এরপর কারও অধীনে চাকরি না করে 'চৌধুরী অ্যান্ড কোং' নামে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম স্থাপন করেন। এ ফার্মের মাধ্যমে তিনি গ্রাহকদের নিরীক্ষা কাজ করেন। এর বিনিময়ে তিনি তাদের কাছ থেকে অর্থ পান। এভাবে তার আয় হয়। তিনি স্বাধীনভাবে এ ফার্মটি পরিচালনা করছেন তার ব্যবসায়ের কাজগুলো প্রত্যক্ষ সেবার সাথে মিলে যায়।

সুতরাং, জনাব আরমানের ফার্মটি একটি প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়।

5 views

Related Questions