1 Answers

উদ্দীপকের জনাব জাহিদ আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা অর্জন করেন।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বল্পপুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করা হয়। আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি জীবিকা অর্জনের উদ্দেশ্যেই নিজের কর্মসংস্থান তৈরি করেন। যেকোনো ব্যক্তি যেকোনো স্থানে বসেই স্বল্পপুঁজি নিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।
উদ্দীপকের জনাব জাহিদ এক বন্ধুর কাছ থেকে অর্থ ধার করে পুকুরে মাছ চাষ শুরু করেন। এ কাজের মাধ্যমে তিনি নিজের কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করেছেন। এজন্য তার প্রয়োজন হয়েছে স্বল্পপুঁজি ও নিজস্ব দক্ষতা। জীবিকা অর্জনের উদ্দেশ্যেই তিনি এ মাছ চাষ শুরু করেন। এটি আত্মকর্মসংস্থানের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। তাই, জনাব জাহিদের কাজটিকে আত্মকর্মসংস্থানের অন্তর্গত বলা যায়।

5 views

Related Questions