1 Answers

উদ্দীপকের জাহিদের কর্মসংস্থানের ধরন হলো চাকরি। 

 মজুরি বা বেতনভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা হলো চাকরি। শিক্ষিত ও অল্প শিক্ষিত সকলেই চাকরি করে আয় করতে চায়। আয়ের নিরাপত্তা, পদোন্নতির সুযোগ, সামাজিক সম্মান প্রভৃতি কারণে মানুষ চাকরিতে নিয়োজিত হতে চায়। উদ্দীপকের জাহিদ চেষ্টা করে একটি ভালো কাজের ব্যবস্থা করেছে। এক্ষেত্রে সে নির্দিষ্ট সময় পর কাজের বিনিময়ে বেতন পায়। এ কাজে সে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাকে অন্যের অধীনে থেকে সব কাজ করতে হয়। ফলে তার আয় সীমিত ও সুনির্দিষ্ট। এখানে আয় সীমিত হলেও প্রতি মাসে তার বেতন নির্ধারিত থাকে। তাই তার তেমন কোনো আর্থিক ঝুঁকি নেই। এসব বৈশিষ্ট্যের সাথে চাকরির মিল আছে। সুতরাং, উদ্দীপকের জাহিদের কাজটিকে চাকরির অন্তর্গত বলা যায়।

6 views

Related Questions