1 Answers

গোলাপীর কর্মসংস্থানের ধরনটি হলো আত্মকর্মসংস্থান।
আত্মকর্মসংস্থানে নিজেই নিজের কাজের সুযোগ তৈরি করা যায়। এক্ষেত্রে নিজস্ব পুঁজি, মেধা, দক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থা করা হয়। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান অন্যতম।
উদ্দীপকের গোলাপী নিজের চিন্তা থেকেই একটি এনজিওতে সেলাই প্রশিক্ষণে ভর্তি হন। নিজের অল্প পুঁজি দিয়ে একটি সেলাই মেশিন কেনেন। এভাবে নিজেই নিজের কর্মসংস্থান করে এখন তিনি আর্থিকভাবে সচ্ছল। এসব কাজের সাথে আত্মকর্মসংস্থানের মিল আছে। তাই বলা যায় যে, গোলাপী আত্মকর্মসংস্থানমূলক কাজ করছেন।

5 views

Related Questions