1 Answers

উদ্দীপকের জনাব কালাম গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।

এ ধরনের নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে কাজ করেন। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের হাতে না রেখে অধীনস্থদের প্রয়োজনীয় কর্তৃত্ব দেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাদের মতামত নেন। এতে নেতার প্রতি কর্মীদের ইতিবাচক ধারণা তৈরি হয়।

উদ্দীপকের জনাব কালাম 'অবনি লিমিটেড'-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি অধস্তন কর্মীদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। তিনি মনে করেন, সিদ্ধান্ত নিতে কর্মীদের মতামত নেওয়ার প্রয়োজন আছে। এতে কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। তারা নিজেদের প্রতিষ্ঠানের অংশ বলে মনে করে। ফলে স্বেচ্ছায় কর্মীরা লক্ষ্য অর্জনে নিয়োজিত থাকে। এর সাথে গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, জনাব কালাম গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

4 views

Related Questions