1 Answers
উত্তম গুণের অধিকারী হওয়ায় জনাব কালামকে একজন আদর্শ নেতা বলা যায়।
একজন আদর্শ নেতা তার গুণের মাধ্যমে কর্মীদের প্রভাবিত করেন। তিনি সহজে কাজের প্রতি কর্মীদের আগ্রহ বাড়াতে পারেন। তার গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠান সফলতার দিকে এগিয়ে যায়।
উদ্দীপকের জনাব কালাম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার কর্মীদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। তিনি সিদ্ধান্ত নিতে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। কর্মীদের তিনি যথাযথ মূল্যায়ন করেন। প্রতিষ্ঠানের স্বার্থে তিনি যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছিয়ে যান না। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যকে তিনি প্রাধান্য দেন।
জনাব কালামের কাজে আদর্শ নেতার গুণ ফুটে ওঠে। তিনি জানেন, প্রতিষ্ঠানের কাজের সাথে কর্মীরা সরাসরি জড়িত থাকে। তাই তিনি কাজের দিক-নির্দেশনা দেওয়ার আগে তাদের মতামত নেন। এতে কর্মীরা তাদের গুরুত্ব বুঝতে পারে। তাই প্রতিষ্ঠানের স্বার্থে তারা সবসময় কাজ করে। জনাব কালাম বর্তমানের চেয়ে ভবিষ্যৎ সাফল্যকে বেশি গুরুত্ব দেন। এজন্য তাকে দূরদর্শী হতে হয়। তিনি আবেগে কখনো কোনো সিদ্ধান্ত নেন না। তার যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানে সফলতা আসে। তাই এসব গুণের ভিত্তিতে বলা যায়, জনাব কালাম একজন আদর্শ নেতা।