1 Answers

আরমানি খানমের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রকাশ পেয়েছে, যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে যথার্থ ভূমিকা রাখে বলে আমি মনে করি। 

এ ধরনের নেতৃত্বে অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে। ফলে তারা  সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় মতামত দেন। এতে প্রতিষ্ঠানে কাজের গতিশীলতা বাড়ে। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হয়।

উদ্দীপকের আরমানি খানম 'আরমানি ট্রেডার্স'-এর মালিক। তিনি সুনামের সাথে তার প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তিনি যেকোনো বিষয়ে কর্মীদের সাথে আলোচনা করেন। এতে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে। ফলে তারা প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বশীল হয়।

আরমানি খানম সিদ্ধান্ত নেওয়ার আগে অধস্তনদের সাথে পরামর্শ করেন। এতে অধস্তন কর্মীরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারে। ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এছাড়া, সিদ্ধান্ত নিতে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এতে কর্মীরা নিজেকে প্রতিষ্ঠানের একজন বলে মনে করে। ফলে তারা সর্বোচ্চ দক্ষতার সাথে কাজ করে। কর্মীরা স্বেচ্ছায় কাজে আগ্রহী হয় বলে কাজের গতিশীলতা বাড়ে। এভাবে গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে কর্মীদের ইতিবাচক মনোভাব তৈরি হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে আরমানি খানমের গণতান্ত্রিক নেতৃত্ব যথার্থ।

5 views

Related Questions