1 Answers

প্রকৃত মানুষ হতে হলে সাগর মল্লিকের আদর্শ অবশ্যই অনুসরণীয়। মানুষ হওয়ার জন্য মানবিক গুণাবলির প্রয়োজন। মনু + ষ্ণ = মানব অর্থাৎ মানুষ। মানুষের সহজাত কিছু প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। যেমন- ক্ষুধা, তৃষ্ণা, ক্রোধ, ভয়, হিংসা, দ্বেষ, লোভ-লালসা ইত্যাদি। পশুপাখি, জীবজন্তু এমনকি ইতর প্রাণীদের মধ্যেও প্রবৃত্তিগুলো বিদ্যমান। সুতরাং মানুষকে তখনই প্রকৃত মানুষ হিসেবে চিহ্নিত করা যাবে যখন তার মধ্যে মানবতা নামের বিশেষ গুণটি থাকবে। মানবতার জন্যই মানুষ অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ। উদ্দীপকের সাগর মল্লিক, মানবতা গুণটিরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। অন্যের উপকার হয়। নিরম্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল ইত্যাদি দিয়ে মানুষের সেবা ও ত্যাগের মাধ্যমে মানবতা দেখানো যায়। যেমন, রাজা রন্তিবর্মা অযাচকবৃত্তি গ্রহণ করে আটচল্লিশ দিন না খেয়ে ঊনপঞ্চাশতম দিনে থালা ভর্তি খাবার পেয়েও মানবতাবোধের কারণে তা না খেয়ে ভিক্ষুক ও তার কুকুরটিকে খাইয়ে ছিলেন। যেকোনো মহৎ মানুষ তার সেবায়, ত্যাগে, কর্মে নিজেকে বিলিয়ে দিয়ে এবং মানুষের কল্যাণ কামনায় নিজের মেধা, শ্রম, অর্থ কাজে লাগিয়ে নিজেকে সার্থক করতে পারে। জীবে দয়াই মানব জাতির কল্যাণকর পথ। তাই সাগর মল্লিকের আদর্শ আমরা আমাদের ত্যাগ ও সেবার মাধ্যমে অনুসরণ করব।

4 views

Related Questions