1 Answers

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মি. রায় মল্লিকের অবদান অনস্বীকার্য।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোক্তাদের ভূমিকা অনেক বেশি। যে দেশে উদ্যোক্তা যত বেশি সে দেশে তত বেশি শিল্প গড়ে ওঠে। এসব শিল্পে উৎপাদিত পণ্য দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশের উন্নয়ন করা সম্ভব।

উদ্দীপকের মি. রায় মল্লিক রায় ড্রাগস ফার্মেসি স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্যের গুণগত মানের ক্ষেত্রে কখনও আপোস করেননি। বর্তমানে এটি একটি বিশাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে পরিণত হয়েছে। পণ্যের মান, প্রতিযোগিতামূলক মূল্য, গুণগত মান ও কাজের শৃঙ্খলার কারণে রায় ড্রাগস-এর পণ্য দেশে-বিদেশে সমাদৃত।

মি. রায় মল্লিকের প্রতিষ্ঠানে অনেক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এতে মানুষের জীবনমান উন্নত হচ্ছে এবং মেধা ও শ্রমসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে। তাকে দেখে অনেকে এ ব্যবসায়ের প্রতি উৎসাহিত হচ্ছে। এতে আরো শিল্প প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া মি. রায় মল্লিকের প্রতিষ্ঠানের পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। ফলে বাণিজ্যিক ঘাটতি কমছে। এছাড়া বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি হচ্ছে। এভাবে দেশের সার্বিক উন্নয়ন ঘটছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে মি. রায় মল্লিকের অবদান গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions