1 Answers

দৃশ্যকল্প-২ এ বাণিজ্যিক ব্যাংকের কথা বলা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যবসায় বাণিজ্যের প্রাণ হলো বাণিজ্যিক ব্যাংক। এ শ্রেণির ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। কাগজি নোট প্রচলন করার ক্ষমতা কেবল কেন্দ্রীয় ব্যাংকের থাকলেও বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বাট্টা ধার্য করে হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আর একটি গুরুত্বপূর্ণ কাজ। বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বণিজ্যিক ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনাপাওনা নিষ্পত্তিতে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংক নিরাপদ এবং দ্রুত টাকা স্থানান্তর করে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) প্রভৃতি সহজ উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণে জনগণকে সহায়তা করে থাকে। এভাবে বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জনাব রহমান সাহেব এমন একটি ব্যাংকে চাকরি করেন যে ব্যাংক দেশের অভ্যন্তরে ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতাদের দেনা-পাওনার সমাধান করে দেয়। এভাবে দেশের অভ্যন্তরে ও বিদেশে ক্রেতা-বিক্রেতার মধ্যকার দেনা-পাওনার নিষ্পত্তি করে বাণিজ্যিক ব্যাংক।

অতএব বলা যায়, দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে।

5 views

Related Questions