1 Answers

দৃশ্যকল্প-১ এর উল্লিখিত ব্যাংকের সাথে কৃষি ব্যাংকের মিল রয়েছে।

 বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়েছিল। দারিদ্র্য বিমোচনে এ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে। বর্তমানে হাঁস-মুরগি ও পশুপালনসহ মৎস্য উৎপাদন, গুটি পোকা চাষ, ফল ও ফুলের চাষ ইত্যাদি কাজেও কৃষি ব্যাংক ঋণ সরবরাহ করে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মামুন চাষাবাদের গরু, কৃষি যন্ত্রপাতি, পাম্প ইত্যাদি কেনার জন্য একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষির উন্নতির চেষ্টা করেন। আর কৃষির উন্নতির জন্য এ ধরনের ঋণ বাংলাদেশ কৃষি ব্যাংক প্রদান করে।

সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যে ব্যাংকের কথা বলা হয়েছে, তার সাথে কৃষি ব্যাংকের মিল রয়েছে।

4 views

Related Questions