1 Answers

উদ্দীপকের আসাদ একজন আদর্শ বিক্রয়কর্মী বলে আমি মনে করি।

একজন বিক্রয়কর্মী তার গুণাবলির মাধ্যমে আদর্শ বিক্রয়কর্মী হয়ে ওঠেন। কারণ তিনি নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য দিয়ে ক্রেতা ও ভোক্তাদের সহজে আকৃষ্ট করতে পারেন। সততা, ধৈর্যশীলতা, শিক্ষা ও অভিজ্ঞতা, আন্তরিকতা, জেন্ডার সচেতনতা প্রভৃতি একজন আদর্শ বিক্রয়কর্মীর অন্যতম গুণাবলি।

উদ্দীপকের জনাব আলম তার প্রতিষ্ঠানে আসাদ নামে একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। আসাদ এসএসসি পাস করে অন্য একটি প্রতিষ্ঠানে আগে চাকরি করতেন। তিনি ক্রেতা ও ভোক্তাদের সাথে সবসময় হাসিমুখে কথা বলেন। তিনি কারও কথায় বিরক্তবোধ করেন না। ভোক্তারা তার সততায় মুগ্ধ হয়। এছাড়া তিনি বয়স্ক নারী-পুরুষের কাছে অত্যন্ত সচেতনতার সাথে পণ্য বিক্রি করেন। এতে অল্প সময়েই প্রতিষ্ঠানটি সফল হয়।

আসাদ আলম স্টোরস-এ কাজ করার আগে অন্য প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি সবার সাথে সুন্দর করে কথা বলতে শিখেছেন। এতে ক্রেতা ও ভোক্তারা তার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বয়স্ক নারী ও পুরুষের সাথে মার্জিত কথা বলা রপ্ত করেছেন। এর মাধ্যমে তার জেন্ডার সচেতনতা গুণটি ফুটে ওঠে। তার ধৈর্যশীল মানসিকতার কারণে তিনি কারও কথায় বিরক্ত হন না। আসাদের শারীরিক, মানসিক, নৈতিক প্রভৃতি গুণ তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তাই, আসাদকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়।

5 views

Related Questions