1 Answers

জনাব মাহিন গণতান্ত্রিক নেতৃত্ব দেন।

এ ধরনের নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে কাজ করেন। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের হাতে না রেখে অধীনস্থদের প্রয়োজনীয় কর্তৃত্ব দেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাদের মতামত নেন। এতে নেতার প্রতি কর্মীদের ইতিবাচক ধারণা তৈরি হয়। উদ্দীপকের জনাব মাহিন তার অধীনস্থদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে কাজ আদায় করেন। তিনি কর্মীদেরকে ভয়-ভীতি দেখান না। তিনি শাস্তিও দেন না। এতে কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। তারা নিজেদের প্রতিষ্ঠানের অংশ বলে মনে করে। ফলে স্বেচ্ছায় কর্মীরা লক্ষ্য অর্জনে নিয়োজিত থাকে। এর সাথে গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, জনাব মাহিন গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

 

4 views

Related Questions