1 Answers

জনাব শাহজাহানের কাজটি আত্মকর্মসংস্থানমূলক। 

আত্মকর্মসংস্থানে নিজস্ব শ্রম, দক্ষতা, অভিজ্ঞতা ও স্বল্প পুঁজিকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করা হয়। এর মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। ঝুঁকি থাকলেও এটি একটি লাভজনক ও সম্মানজনক পেশা। 

উদ্দীপকের জনাব শাহজাহান চাকরি ছেড়ে গ্রামে চলে যান। গ্রামে গিয়ে তিনি কিছু পতিত জমিতে করলা চাষ শুরু করেন। এক্ষেত্রে তিনি স্থানীয় কৃষি কর্মকর্তার সহায়তা নিয়েছেন। তবে তিনি নিজের দক্ষতা ও স্বল্প পুঁজি কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করেছেন। ঝুঁকি আছে জেনেও তিনি লাভের আশায় কাজ করে গেছেন। এগুলো আত্মকর্মসংস্থানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, জনাব শাহজাহানের কাজটিকে আত্মকর্মসংস্থান বলা যায়।

5 views

Related Questions