1 Answers
জনাব আসিফ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
এ ধরনের নেতৃত্বে নেতা একাই সব ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। এ নেতৃত্বে নেতা শুধু আদেশ করেন, জবাবদিহিতা করেন না। নেতা কর্মীদের মতামত বা পরামর্শ নেন না। তিনি নিজের ক্ষমতা এবং সামর্থ্যের ওপর নির্ভর করেন।
উদ্দীপকের জনাব আসিফ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের যে আদেশ দেন কর্মীরা তা পালন করতে বাধ্য থাকে। তিনি মনে করেন, কর্মীদের মতামত নিয়ে কাজ করলে তারা সুবিধাপ্রবণ হয়ে যাবে। তাই তিনি কর্মীদের চাপের মুখে রাখেন এবং কর্মী সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। তিনি কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দেন না। আবার তিনি সব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে রাখেন। এগুলো স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব আসিফ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।