1 Answers

জনাব সাব্বির আত্মকর্মসংস্থানমূলক পেশায় নিয়োজিত আছেন।
এর ক্ষেত্রে নিজস্ব জ্ঞান, দক্ষতা ও 'মূলধনকে কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। 'বেকার সমস্যা সমাধানে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি চাকরির বিকল্প একটি লাভজনক ও সম্মানজনক পেশা।
উদ্দীপকের জনাব সাব্বির পড়াশোনা শেষ করে চাকরি পাননি। তাই তিনি কম্পিউটার চালনা ও প্রোগামিং-এর বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেন। এরপর 'সাব্বির আইটি কেন্দ্র' নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। এক্ষেত্রে তিনি নিজস্ব জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করেছেন। তিনি এটি স্বাধীনভাবে পরিচালনা করতে পারেন। এখান থেকে তার আয়ের সম্ভাবনাও অসীম। এসব বৈশিষ্ট্য আত্মকর্মসংস্থানের সাথে সম্পর্কিত। তাই, জনাব সাব্বিরের কাজকে আত্মকর্মসংস্থান বলা যায়।

6 views

Related Questions