1 Answers
উদ্দীপকের আলোকে চুক্তিটি ফ্রানসাইজিং ব্যবসায়ের অন্তর্গত।
এ ব্যবসায়ে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে পণ্য তৈরি ও বিক্রির জন্য চুক্তি করা হয়। এক্ষেত্রে ব্যবসায়ের দুটি পক্ষ থাকে- ফ্রানসাইজর ও ফ্রানসাইজি। উদাহরণস্বরূপ, বাংলাদেশের ট্রান্সকম লি. হলো ফ্রানসাইজি।
উদ্দীপকের মি. আসলাম ঢাকার নামকরা হোটেল ব্যবসায়ী। বর্তমানে তিনি আমেরিকার একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছেন। চুক্তির শর্ত অনুযায়ী তিনি ঐ প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রি করেন। এক্ষেত্রে তিনি অন্য কোনো প্রতিষ্ঠানের তৈরি করা পণ্য বেচা-কেনা করতে পারবেন না। এ চুক্তির জন্য আমেরিকার প্রতিষ্ঠানকে মি. আসলাম নির্দিষ্ট হারে ফি দেন। এক্ষেত্রে আমেরিকার প্রতিষ্ঠান ফ্রানসাইজর ও মি. আসলামের প্রতিষ্ঠান ফ্রানসাইজি। সুতরাং, উল্লিখিত পক্ষ দুটির মধ্যে ফ্রানসাইজিং ব্যবসায়ের চুক্তি হয়েছে।