1 Answers

জনাব সাইফ নৌ বিমা চুক্তির ফলে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছিলেন।
নৌপথের দুর্ঘটনা বা সামুদ্রিক যাত্রাপথের ঝুঁকির বিপক্ষে এ বিমা করা হয়। এক্ষেত্রে বিমাগ্রহীতা তার সম্পত্তির ঝুঁকির বিপরীতে বিমাকারীকে প্রিমিয়াম দেয়। এরপর কোনো দুর্ঘটনার ফলে ঐ সম্পত্তির ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দেয়।
উদ্দীপকের জনাব সাইফ ঢাকা থেকে পণ্য নিয়ে ভোলার স্থানীয় বাজারে বিক্রি করেন। তিনি লঞ্চের মাধ্যমে পণ্য বহন করেন। একদিন যাত্রাপথে ঘূর্ণিঝড়ে পণ্যসহ লঞ্চ ডুবে যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি 'P' নামক একটি বিমা কোম্পানির সাথে আগেই চুক্তি করেছিলেন। নৌপথের দুর্ঘটনার কারণে তার ক্ষতি হওয়ায় চুক্তি অনুযায়ী বিমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ দেয়। নৌপথের ঝুঁকি এড়াতে মূলত নৌ বিমা করা হয়। সুতরাং, জনাব সাইফ নৌ বিমা করার ফলে আর্থিক ক্ষতিপূরণ পান।

5 views

Related Questions