1 Answers
পেটেন্ট চুক্তির ফলে উদ্দীপকের সৃজনী কোম্পানি একচেটিয়া ব্যবসায় করছে।
এটি নতুন আবিষ্কৃত পণ্যের ওপর আবিষ্কারকের একক অধিকার অর্জনের জন্য সরকারের সাথে সম্পাদিত চুক্তি। এর মাধ্যমে। আবিষ্কারক আবিষ্কৃত পণ্যের উন্নয়ন, ব্যবহার ও বিক্রির একক অধিকার ভোগ করেন।
উদ্দীপকের সৃজনী কোম্পানি মানসম্পন্ন পণ্য সরবরাহ করে। কোম্পানিটি সরকারের সাথে একটি চুক্তি করেছে। এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটি পণ্যের ওপর একক অধিকার অর্জন করেছে। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত পণ্য এখন অন্য কোনো কোম্পানি নকল করতে পারবে না। আর নকল করলেও ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হবে। এ সুযোগের কারণে কোম্পানিটি নিজেদের সুনাম বজায় রেখে বছরের পর বছর সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করতে পারছে। এসব বৈশিষ্ট্যের সাথে পেটেন্ট চুক্তির মিল আছে। তাই বলা যায়, সৃজনী কোম্পানি পেটেন্ট চুক্তির কারণে একচেটিয়া ব্যবসায় করছে।