1 Answers
'সৃজনী-এর তৈরি পণ্যের গায়ে 'S' অক্ষর দ্বারা ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা হয়'- বক্তব্যটি যৌক্তিক বলে আমি মনে করি।
ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন এক স্বতন্ত্র বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক, যা সকলের কাছে পণ্যকে সহজে পরিচিত করে তোলে। এর মূল উদ্দেশ্য হলো অন্য কোনো পণ্য বা প্রতিষ্ঠান থেকে এর ভিন্নতা রক্ষা করা। ট্রেডমার্ক করা হলে ক্রেতা বা ভোক্তারা সহজে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের পণ্যকে শনাক্ত করতে পারেন।
উদ্দীপকের সৃজনী কোম্পানি মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে বাজারে একচেটিয়া ব্যবসায় করছে। প্রতিষ্ঠানটি প্রত্যেক পণ্যের মোড়কে 'S' অক্ষর ব্যবহার করে। এ 'S' অক্ষর ব্যবহারের ফলে প্রতিষ্ঠানটির পণ্যের স্বাতন্ত্র্য প্রকাশ পায়।
ট্রেডমার্ক চিহ্ন দেখে পণ্য কেনার মাধ্যমে গ্রাহকরা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের পণ্য কিনতে পারেন। এতে নকল পণ্য কেনার সম্ভাবনা থাকে না। ফলে ক্রেতাদের কাছে সৃজনী-এর জনপ্রিয়তা বেড়ে যায়। আবার, সৃজনী কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো কোম্পানি পণ্যের মোড়কে 'S' অক্ষরটি ব্যবহার করতে পারবে না। আর ব্যবহার করলেও উক্ত কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ক্ষতিপূরণ আদায় করা যাবে। এভাবে 'S' অক্ষরের মাধ্যমে সৃজনী-এর ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত হয়।