1 Answers

নির্দিষ্ট নৌ বিমা পলিসি করায় উদ্দীপকের দুর্ঘটনা দ্বারা সংঘটিত চালের ক্ষতি বিমাকারী পূরণ করতে বাধ্য নয় বলে আমি মনে করি।
নৌজনিত ঝুঁকির বিপরীতে নৌবিমা করা হয়। এতে ব্যবসায়ী আর্থিক ক্ষতির বিষয়ে দুশ্চিন্তামুক্ত থাকেন। কারণ ভবিষ্যতে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নৌজনিত কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকে জনাব রাফাত ব্রাজিল থেকে চাল আমদানি করেন। তিনি ১০ এপ্রিল নিউইয়র্ক বন্দর থেকে ৩০ মে চট্টগ্রাম বন্দর পর্যন্ত সমুদ্রে মালবাহী জাহাজের চালের ক্ষতির বিপরীতে ৩ কোটি টাকার একটি নৌবিমা করেন। জাহাজটি গন্তব্যে পৌছাতে দেরি হয় এবং ১ জুন সামুদ্রিক ঝড়ে পড়ে দুর্ঘটনাকবলিত হয়। তাই তিনি বিমা কোম্পানির কাছে বিমাদাবি পেশ করেন।
এক্ষেত্রে জনাব রাফাত বিমাদাবি আদায় করতে পারবেন না। কারণ, বিমাপত্রে তিনি নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে চুক্তি সম্পন্ন করেন। ঐ চুক্তি অনুযায়ী ৩০ মে তারিখের মধ্যে কোনো ক্ষতি হলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু তার বিমাকৃত পণ্যের ক্ষতি হয় ১ জুন। ঐ সময়ে তার বিমার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই বিমা চুক্তি অনুযায়ী কোম্পানি তাকে ঐ ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়।

5 views

Related Questions