উপরিউক্ত ব্যবস্থাসমূহের মধ্যে কোন ব্যবস্থায় শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হয়? যুক্তি দাও। (প্রয়োগ)
1 Answers
উপরিউক্ত ব্যবস্থাসমূহের মধ্যে কেবল ইসলামি অর্থব্যবস্থাতেই শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হয়।
উদ্দীপকে ৩টি অর্থব্যবস্থা তথা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামি অর্থব্যবস্থার কথা বলা আছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকের মুনাফা প্রাপ্তিই সকল অর্থনৈতিক কর্মকান্ডের মূলে রয়েছে। আর সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে উদ্যোক্তা বা পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে ও বিক্রয়মূল্য বেশি পেতে চেষ্টা করে। উৎপাদন ব্যয় কম রাখতে শ্রমিককে উৎপাদক ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়ার প্রচেষ্টা করে। আর এ উদ্বৃত্ত মজুরি পুঁজিপতি ও উদ্যোক্তার কাছে মুনাফা হিসেবে সঞ্চিত হয়। ধনতন্ত্রের ন্যায় মিশ্র অর্থব্যবস্থাতেও ব্যক্তিগত উদ্যোগের উপস্থিতি থাকায় শ্রমিক শোষণের উপস্থিতি রয়েছে। অপরদিকে, একমাত্র শরীয়াহভিত্তিক অর্থব্যবস্থা তথা ইসলামি অর্থব্যবস্থায় শ্রমিকের পাওনা যথাসময়ে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। এ অর্থব্যবস্থার ভিত্তিতেই শ্রমিক শোষণ নিষিদ্ধ করে শ্রমিকের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ করার ওপর জোর প্রদান করা হয়েছে।
সুতরাং বলা যায়, উল্লিখিত অর্থব্যবস্থার মধ্যে কেবল ইসলামি অর্থব্যবস্থাতেই শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হয়।