1 Answers

উদ্দীপকের দোকানটি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।
এ ব্যবসায় একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। স্বল্প পুঁজি নিয়ে যে কেউ এ ব্যবসায় শুরু করতে পারে। এক্ষেত্রে মালিক নিজেই মূলধনের যোগান দেন। ব্যবসায়ের লাভ-ক্ষতি মালিক একাই ভোগ ও বহন করেন।
উদ্দীপকের মি. 'ক' গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারের উচ্চাভিলাষী সন্তান। তিনি কম সময়ের মধ্যে ধনী হতে চান। তাই, তিনি পৈতৃকসূত্রে প্রাপ্ত সম্পত্তির অর্ধেক বিক্রির অর্থ দিয়ে একটি মুদি দোকান গড়ে তোলেন। এ ব্যবসায়ের মালিক মি. 'ক' নিজেই। তিনি ব্যবসায়টির সব কাজ একাই পরিচালনা করেন। এর যেকোনো সিদ্ধান্ত তিনি একাই নেন। এর মুনাফা হলে মি. 'ক' নিজেই তার অধিকারী হবেন। আবার, ব্যবসায়ের যেকোনো দায়ের সম্পূর্ণ অংশ তাকেই বহন করতে হবে। এ বৈশিষ্ট্যগুলোর সাথে একমালিকানা ব্যবসায়ের মিল আছে। সুতরাং, মি. 'ক' একমালিকানা ব্যবসায় গঠন করেছেন।

5 views

Related Questions